সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী গ্রামার স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর)সকালে স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানে শিক্ষক দুর্জয় দে এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জালাল উদ্দীন।
এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও ব্যবস্থাপক পরিচালক মো: আনোয়ার সাদাত, প্রতিষ্ঠাতা পরিচালক, সাবেক ব্যবস্থাপক পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী কপিল উদ্দীন প্রতিষ্ঠানের পরিচালক মো: নাজিম উদ্দীন, উপদেষ্টা ইসরাত জাহান রোজি।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাইসা জান্নাত ও মো: ওয়াহেদ। এই সময় প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক, বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন, শিক্ষিকা বাসনা চক্রবর্তী ও শিক্ষক সাইফুল ইসলাম।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।