চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট-২০২৬ তারিখ কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রায় ২০০ জন কিশোরী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনি রোজারিও, এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার, কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ ফজলে রাব্বী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ। সেমিনারের মূল বক্তা ছিলেন নাসরিন সুলতানা খানম, পরিচালক, ব্রাইট বাংলাদেশ ফোরাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুন্নেছা রূপসা, নির্বাহী পরিচালক, সিডিসি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, প্রোগ্রাম অফিসার রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রিপা চাকমা।

সেমিনারে কিশোরীদের পক্ষ থেকে তাদের অনুভূতি ও মতামত শেয়ার করেন ইয়ুথ লিডার ফারিন আক্তার ও আখি আক্তার।

অনুষ্ঠানে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেমিনারটি কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তাদের স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর প্রভাব, মানসিক স্বাস্থ্য, আত্মসুরক্ষা এবং প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীদের কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য গ্রহণের জন্য উৎসাহিত করা হয়।

আলোচনার মাধ্যমে কিশোর-কিশোরীদের নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ইতিবাচক আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিশোরীদের অংশগ্রহণে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

29 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com