
সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক আইনে ৩১টি মামলা দায়ের এবং ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ২২ হাজার ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪ কেজি ২৭৯ গ্রাম গাঁজা, ১৫৬ লিটার মদ, ২০ বোতল স্কফ সিরাপ, ২৪ ক্যান বিয়ার এবং এক হাজার ৪৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়। একইসময়ে বিভিন্ন মামলায় ও অভিযানে মোট ১৯ হাজার ১২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।