
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবার পাশাপাশি ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, ৮ বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ২৩৭ জনের মধ্যে ৮৫ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।
এ ঘটনায় ৬৫টি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।