
চট্টগ্রাম প্রতিনিধি : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জিসাস চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে উপস্থিত হন জিসাস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সহ-সভাপতি বেলাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে জিসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।