জ্ঞানভূবণ গণপাঠাগারের কমিটি গঠিত

সঠিক খবর ডেস্ক : জ্ঞানভূবণ গণপাঠাগারের পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষে এক মতবিনিময় ও সাধারণ সভা ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকাল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলম এর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন বিশিষ্ঠ লেখক ও গ্রন্হকার মূফতি মোহাম্মদ সালেহ সূফিয়ান ফরহাদাবাদী।

শিক্ষক মোহাম্মদ এরশাদুল মোস্তফার সভাপতিত্বে ও লেখক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় এতে উপস্হিত ছিলেন হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, সংগঠক সৈয়দ মোহাম্মদ মুসা খান, দৈনিক একুশের বাণী’র বুরো প্রধান এম এ মাহমুদ হায়দার জীবন, কবি ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, বড় হাফেজ ( রহ;) জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, রাহুল দাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, গোপাল দত্ত, মোহাম্মদ মিজানুর রহমান, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।

উক্ত সভায় সবার সর্বসম্মতিক্রমে মোহাম্মদ এরশাদুল মোস্তফা ‘ কে সভাপতি ও নুর মোহাম্মদ’ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরি পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি উক্ত গণপাঠাগারের জন্য সাধারণ সদস্য সংগ্রহ করা ও বহুমুখী কর্মকান্ড পরিচালনা বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়।

Share this news as a Photo Card

জ্ঞানভূবণ গণপাঠাগারের কমিটি গঠিত

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com