
সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নাজিমের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে জাতীয়তাবাদী ঘরানার সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগর শাখা।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে নাজিমুর রহমান নাজিমের জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন জিসাস চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়।
জন্মদিনের এ আয়োজনে উপস্থিত ছিলেন জিসাস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, মহিলা বিষয়ক যুগ্ম আহ্বায়ক রওশন বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, নাজিমুর রহমান নাজিম চট্টগ্রাম মহানগর বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করে। তারা নাজিমুর রহমান নাজিমের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক সাফল্য কামনা করেন।












