নাটোর প্রতিনিধি : নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস বলেন, তৃণমূলের জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে তিন শতাধিক সেবাপ্রার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহীর এক টাকার ডা. হিসাবে পরিচিত সুমাইয়া বিনতে মোজাম্মেল এবং ডা. এমএম আব্দুর রহমান বিশ্বাসসহ তাদের মেডিকেল টিম। ভবিষ্যৎতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
এক টাকায় চিকিৎসা সেবা পেয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।