সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপে প্রতিমা তৈরি, রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে সাজিয়ে তুলেছেন প্রতিমা শিল্পীরা। একই সঙ্গে হাটবাজার,বিপনি বিতান,মার্কেটে চলছে পূজার কেনাকাটা।এ বছর উপজেলায় ১২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হলে সংসদীয় আসনস সিটি কর্পোরেশন (বায়োজদি আংশিকসহ) মোট ১৩৯টিতে পুজা অনুষ্ঠিত হবে। সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রং ও সাজসজ্জার শেষ প্রস্তুতি। পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাসপ্তমীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে শনি ও রবিবার পূজার গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এ বছর দেবীর আগমন ঘোড়ায় এবং বিজয়া দশমী ২১ অক্টোবর বুধবার দেবীর বিসর্জন হবে নৌকায়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অশোক কুমার নাথ, দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারও আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। পূজার আয়োজনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানা তিনি। ফটিকা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি রাজু সেন বলেন আমাদের মন্দিরে পূজার প্রস্তুতি শেষ। প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। ভক্তদের নির্বিঘ্নে পূজা অর্চনা এবং দর্শনার্থীদের নিরাপদে প্রতিমা দর্শনের পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা পেলে সুন্দরভাবে পূজা সম্পন্ন করা সম্ভব হবে।
হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান বলেন, উপজেলার ১২৪ টি সিটি কর্পোরেশনসহ( বয়োজিদ আংশিক সহ) মোট ১৩৯ টি পূজামণ্ডপের মধ্যে ৩২টি অধিক গুরুত্বপূর্ণ ও ১১টি সাধারণ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের মোবাইল টিম প্রতিটি মন্ডপ কঠোর নজরদারিতে থাকবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আয়োজক, প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে কাজ করবেন।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।