নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার ধর্মগ্রাম পুর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে আজ বুধবার বিহার পরিচালনা কমিটি ও দায়ক দায়িকাদের আয়োজনে অষ্টমী তিথিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে যথাযথ ভাবে বিশাখা প্রবর্তিত বর্ষাষাটিকা চীবর,অষ্টপরিস্কার পানীয় সংঘদান অনুষ্টিত হয়েছে।
শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুরখীল নন্দন কানন বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতানন্দ মহাথের ।
মহা উপাসিকা বিশাখা প্রবর্তিত বর্ষাষাটিকার তাৎপর্য নিয়ে আলোচনা করেন আবুরখীল উত্তর ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের, আবুরখীল বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের ও শান্তিময় বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু।
উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, সমাজ সেবক মিহির বড়ুয়া, সমাজ সেবক বিভুতি বড়ুয়া, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া্, অর্থ সম্পাদক কমল বড়ুয়া, প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সাংস্কৃতি ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, পুলিশ কর্মকর্তা রিপন বড়ুয়া,সমাজ সেবক বিজয় বড়ুয়া, উজ্জল বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন বিশিষ্ঠ সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।