সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং গেইট ও ফতেপুর এলাকায় উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যামে আসামিকে গ্রেফতারের জন্য কৌশল অবলম্বন করে ফাঁদ পাতা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে মাদক (ইয়াবা ৪০ পিসসহ) আসামিকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে উপজেলা সহ:কমিশনার ভূমি শাহেদ আরমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো: সামি (২৭)পিতা: শেখ আহমদ সাং- ফতেপুর, হাটহাজারী , চট্টগ্রাম মো: মিজান (৩২) পিতা: আবদুল খালেকসাং- ফতেপুর, হাটহাজারী চট্টগ্রাম মো: নুরুল হুদা (৪০)পিতা: আবদুস সালাম সাং- ফটিকা, কামাল পাড়া, হাটহাজারী আটককৃতদের মধ্যে ১ ও ২ নং আসামীকে ১৫ দিন করে এবং ৩ নং আসামীকে ৩৬৫ দিন বিনাশ্রম কারাদণ্ড উপস্থিত সাক্ষী ও আসামির মাদক ব্যবসায়ের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।
এ সময় মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ, ব্যবহার এর মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামী নুরুল হুদা, পিতা- আব্দুস সালাম কে ০১ (এক) বছরের কারাদণ্ড প্রদান করা হয়। (ভিডিওতে লাল গেঞ্জি পরিহিত)। এছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে দুইজন আসামীকে ১৫ (পনেরো) দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।
এই বিষয়ে এক্সিলেন্ট সাহেদ আরমান জানান মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ও বাস্তবায়ন এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।