বোয়ালখালী প্রতিনিধি : "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো মেহেদী হাসান ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাঈম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষিবিদ মো শাহানুর ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ইসহাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মৎস্য চাষি মো. রকি।
এছাড়াও পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো শহীদুল্লাহ্ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগরসহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন মৎস্য চাষি ও মৎস্যজিবীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি, ও উদ্যোক্তার মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।