বোয়ালখালী প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার জোটপুকুর পাড় এলাকায় একটি মার্কেটের দ্বীতল ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫৫ জন। সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪ জন নির্বাচিত হলেও সমিতির এ নির্বাচনে ১১ পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্র ও বাজারের আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মাঝে ও উৎসাহের কমতি ছিল না।
প্রধান নির্বাচন কমিশনার নিরঞ্জন চক্রবর্তীর তত্বাবধানে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, মো. নেজাম উদ্দিন, ভবতোষ ধর,সুমন নন্দী ও আবু তাহের।
ভোট গণনা শেষে ,সভাপতি পদে মো. মনছুর আলম (দোয়াত কলম) ১১২, সি. সহসভাপতি পদে মো. মহিউদ্দিন (দেয়াল ঘড়ি) ৭৫, সহসভাপতি পদে আবু তৈয়ব সিকদার (মাছ) ৮২, সাধারণ সম্পাদক পদে শেখর দত্ত (কম্পিউটার) ৯৬, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুল আলম মনু (আনারস) ৯৬, সাংগঠনিক সম্পাদক পদে সুজন নন্দী (টেবিল) ১০০, অর্থ সম্পাদক পদে মো. আজিজুল হক চৌধুরী (মাইক) ৮৩, সহ অর্থ সম্পাদক পদে এছানুল হক রাশেদ (চশমা) ১১০, দপ্তর সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম (আম) ১০০, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. বাদশা(মোটরসাইকেল) ৯৭ এবং আইন বিষয়ক সম্পাদক পদে মো. জুয়েল (বাল্ব) প্রতীকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার নিরঞ্জন চক্রবর্তী বলেন, ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।