মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : বিষণ্নতার অজুহাতে উঠতি বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে শুধু পরিবার নয়, পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

শনিবার (২৯ আগস্ট) হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, উঠতি বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের অনেকে বিষণ্নতার অজুহাতে মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে ব্যক্তি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি তার পরিবার ও সমাজও বিষণ্নতায় আক্রান্ত হচ্ছে। মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জসিম উদ্দীন ।

এছাড়া স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

29 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com