
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদার্শা উন্নয়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মাদার্শা উন্নয়ন কমিটির আহ্বায়ক নূরুল আলম মফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো: তারেক আজিজ, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাজী মো: তারেক আজিজ বলেন, "মাদক নির্মূল ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে শুধু প্রশাসন নির্ভর হলে চলবে না, প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় সমাজকে সচেতন হতে হবে। আমরা প্রশাসন হাটহাজারীতে মাদক নির্মূল এবং কিশোর গ্যাং সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে পুলিশকে তথ্য ও সহযোগিতা দিলে সমাজ থেকে অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইব্রাহিম, বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপাল চন্দ্র শীল, মাদার্শা উন্নয়ন কমিটির সদস্য সচিব ফয়জুল আলিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান টিটু,১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সচিব কাজী বখতেয়ার উদ্দীন, মাদার্শা ক্রিসেন্ট ক্লাবের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন বাদল, মাদার্শা উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মেম্বার, উন্নয়ন কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক জাহেদ মনজু, ইউপি সদস্য কাজী আবু তালেব, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরী, জাসাস নেতা খোরশেদ আলম, উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ উল্লাহ চৌধুরী,তরুন ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ি জাহেদ, কৃষক দল নেতা মোজাহের এবং সিএনজি সমিতির পক্ষে মোঃ রাশেদ,তরুন ছাত্র নেতা আমির হোসেন
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি উপস্থিত হননি।
‘সচেতন সমাজ, নিরাপদ মাদার্শা’— এই মূলসুরকে সামনে রেখে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত মাদার্শা গড়ে তুলতে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।