নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে মো. মোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোফাজ্জল হোসেনের পিতার নাম মো. আলী আহাম্মদ এবং মাতার নাম রুমেলা বেগম। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা মিরপুর-১০, ওয়ার্ড নম্বর ৩, রোড নম্বর ২২, বাসা নম্বর ১৫, ব্লক-সি, মিরপুর, ঢাকা।
পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর ছেলে রফিকুল ইসলাম মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ হওয়ার সময় মোফাজ্জল হোসেনের পরনে কী পোশাক ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং গায়ের রং শ্যামলা।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭০৮৫১৫৯৫৭ (ছেলে রফিকুল ইসলাম)।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।