রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন রাজনীতিবিদ ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দোলন বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা দিলীপ বড়ুয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া, আবুরখীল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিবাকর বড়ুয়া এবং সমাজসেবক অরুণ বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।