
রতন বড়ুয়া, রাউজান : চট্টগ্রাম নগরীর অক্সিজেন ভাড়া বাসায় ভবন থেকে পড়ে নিহত রিয়া বড়ুয়ার মৃত্যুর রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের দাবীতে আবুরখীল নন্দনকানন নিজ গ্রামে স্থানীয়দের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নন্দনকানন বিহারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় রিয়া বড়ুয়ার মৃত্যুর ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সভায় বক্তারা বলেন, রিয়া বড়ুয়ার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে নানা প্রশ্ন ও সন্দেহের কথা বলা হয়েছে। তাই ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড; তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয়রা আরও বলেন, রিয়ার পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। দ্রুত তদন্ত শেষ করে মৃত্যুর প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তারা।
সভা থেকে রিয়া বড়ুয়ার পরিবারের পাশে থাকার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রা।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।