দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি : "জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান" এ প্রতিপাদ্যে শিশুর পুষ্টি নিশ্চিত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।
তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মায়ের দুধের কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই তৈরি হওয়া ঘন হলুদ রঙের শালদুধ হলো প্রকৃতির তৈরি প্রথম অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধক।
বুকের দুধ খাওয়ানো কেবল শিশুর জন্যই উপকারী নয়, এটি মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও জাদুকরী ভূমিকা পালন করে । এর উপকারিতা সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করতেই এই সপ্তাহব্যাপী আলোচনা ও নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাইনী বিশেষজ্ঞ
ডা. রাবেয়া খাতুন।
সহকারী সার্জন ডা. নাবিলা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ফারহানা নূর শান্তা, জুনিয়র কনসালটেন্ট অর্থো: সার্জারী ডা. স্বরুপানন্দ চক্রবর্তী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. তোফায়েল আহমেদ ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জুয়েল বড়ুয়া। ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।