সুমন পল্লব,হাটহাজারী চট্টগ্রাম : হাটগাজারীতে মোঃ সেলিম (৫০) প্রকাশ টেস্টার সেলিমকে একদিন রিমান্ড শেষে ফের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার হাটহাজারী থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত। সেলিম উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার জান আলী চৌধুরী বাড়ির ফোরক আহমদের পুত্র।
গত ১৮ জুলাই সেলিমের বিরুদ্ধে হাটহাজারী থানায় ছৈয়দ করিম (৪০) নামে এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে চুরির মামলা ( মামলা নাম্বাট-১৯) করলে চলতি মাসের ৭ তারিখ আসামী আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। পরে হাটহাজারী থানা পুলিশ রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলা ও বাদী সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাত ৭ টা থেকে ৪ এপ্রিল সকাল ৯ টার মধ্যে বাদী ছৈয়দ করিম চলমান সীমানা প্রাচীর কাজের সরঞ্জাম (ইট, রড) চুরি সংগঠিত হয়।
অভিযুক্তকে সামাজিকভাবে বার বার ফেরৎ দিতে বললেও সে কর্ণপাত করেনি। পরে মামলা করলে বাদীকে উল্টো প্রাণনাশের হুমকি দিতে থাকে। বাদী বলেন, কাজ করার সময় অভিযুক্তকে বিশ্বাস করে দেখাশুনার দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তীতে তার অনুপস্থিতিতে সেলিম সীমানা প্রাচীরের ইট রড বিক্রি করে পালিয়ে যায়। অনেকদিন ধরে সামাজিকভাবে এটি সমাধানের চেষ্টা করলেও তার ভয়ে কেউ সমাধানে এগিয়ে আসেনি। তাই আমি মামলা করেছি। মামলা করার পর থেকেই মুঠোফোন অজ্ঞাত নাম্বার থেকে মেরে ফেলার হুমকি দেয়। মামলার পর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। তিনি আরো বলেন টেস্টার সেলিম একজন মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার এস আই ফখরুল বলেন, সেলিম একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে ১৯ সালে দায়েরকৃত বায়েজিদ থানায় মাদক মামলা রয়েছে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।