সুমন পল্লব, হাটহাজারী ( চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) নামের আপন দুই ভাইযের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আাইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডস্থ হায়দার আলি সিপাহীর বাড়ির মো. হারুনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে গত কয়েকমাস পূর্বে প্রবাস থেকে দেশে আসা এক সন্তানের পিতা তুষার ও ইরাত দুই ভাই ফরহাদাবাদ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হাটহাজারীর দিকে আসার সময় উল্লেখিত স্থান অতিক্রম করার সময় নাজিরহাটমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে উভয় মোটরসাইকেলের মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পর পর আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত বলে ঘোষণা করেন এবং নিহতের ভাই ইরাত এর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্য হয়। এ দুর্ঘটনায় ফাহিম ও সায়েম নামের গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যু ঘটনা নিশ্চিত করেছেন।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম জানান, আমার ইউনিয়নের বংশাল এলাকার আপন দুই সহোদর বাইক দূর্ঘটনায় মারা গেছেন শুনেছি।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের এস আই মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আমাদের হাতে আসা তথ্যানুযায়ী নিহত ১ জন এবং নিহতের ভাই ইরাতের অবস্থাও সঙ্কটাপন্ন, তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে বলে জেনেছি এখনো পর্যন্ত আপডেট খবর আসেনি। একই ঘটনায় অপর মোটরসাইকেলের যাত্রী ফাহিম (১৯) নামের হাটহাজারীর এ ব্যক্তিও আহত হয়েছে। বর্তমানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি পরে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।