হাটহাজারী( চট্টগ্রাম) : হাটহাজারী পৌরসদরস্ত ৭নং ওয়ার্ডস্থ আর্দশ গ্রামে শ্মশান কালী মন্দির সড়কের বেহাল দশার কারনে জনদূর্ভোগ এখন চরম আকার ধারন করেছে।
জানা গেছে দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। মন্দীরের আসা দর্শনাথীরা কাঁদা মাটি মাড়িয়ে আধা কিলোমিটার হেঁটে মন্দীরে প্রবেশ করতে হয়।এছাড়াও বর্ষা আসলে সড়কের আরো বেহাল হয়ে পড়ে। এসময় মন্দীরে দর্শানার্থী আসতে পারেনা।এমনিতে রিকশা, সিএনজি কিংবা ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে, এবং পথচারীদের হেঁটে চলাচল করতেও চরম কষ্ট করতে হচ্ছে।
পৌরসভার বিভিন্ন এলাকার আনাচে কানাচে সড়কের উন্নয়ন কাজ হলেও এই জনগুরুত্বপূর্ণ সড়কটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় সড়কের উন্নয়ন হলেও এ সড়কের সেরকম কোনো উন্নয়নই হয়নি। তারা জানিয়েছে, রীতিমত সড়ক উন্নয়ন করার কোন কর্ণপাত করে না। সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী ও পৌর প্রশাসক অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ের মন্দীরের পুরোহিত পূর্ণানন্দ মহারাজ জানান,এই সড়ক দিয়ে হাজারো পূর্ণার্থী কষ্ট করে মন্দীরে আসে। বর্ষাকালে সড়কের কারণে পূর্ণার্থীরা মন্দীরে আসতে পারেনা। বিষয়ে আমি অনেকবার পৌরসভায় দরখাস্ত জমা দিয়েছি এবং যোগাযোগ করলে কর্তৃপক্ষের সাথে, তারা বলে বিষয়টি দেখছি,কিন্তু এখনো পর্যন্ত কোন প্রতিকার পায়নি।তাই মাননীয় মন্ত্রী মহোদয় ও পৌর প্রশাসক যেন এই সড়কটির দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে হাটহাজারী পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার জানান, পৌর প্রশাসক মহোদয় নির্দেশনা পেয়েছি,সড়কটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, এ সড়কের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে । এছাড়াও পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কগুলো পর্যায়ে ক্রমে সংস্কার করা হবে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।