হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ পালিত

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং হালদা নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহ:কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ করমকর্তা মেহেরুননেছা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো:বোরহান উদ্দীন,জাতীয় মৎস্য পদক প্রাপ্ত মো:কামাল সওদাগর।
সভায় বক্তরা বলেন,ঐতিহ্যবাহী হালদা নদী জীব বৈচিত্র্য ও মৎস্য রক্ষা, মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কার, মৎস্য খাদ্য বিতরণ ও হালদা নদীতে ৪০কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share this news as a Photo Card

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ পালিত

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com