
সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত পুলিশ- এসআই নুরুল আলম আশিক বলেন, বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় ৩ নম্বর বাস সামনে থেকে এসে অরুন দাশকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। সকাল সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












