
হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সপ্তাহব্যাপী ব্যাপকভাবে অভিযান পরিচালিত হচ্ছে। গত ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৬ তারিখ হাটহাজারী পৌরসভা, ইসলামিয়ার হাট, মদুনাঘাটসহ বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। হাটহাজারী মডেল থানার টিম মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করে।
এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ, বিক্রয় এবং মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ জন আসামীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।












