
নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে চৌধুরীহাট নার্সিংহোম নামক একটি ক্লিনিকে ইনজেকশন পুশের কিছুক্ষণের মধ্যেই এক গর্ভবতী নারীর পাঁচ মাসের বাচ্চা মৃত প্রসবের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানাই ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পম্পিদাস জানান, রাত আড়াইটার দিকে পেটে ব্যথা নিয়ে চৌধুরীহাট নার্সিংহোমে আসেন তিনি। আসার পর ডিউটি ডাক্তার শারমিন তাকে দেখে একটি ইনজেকশন পুশ করেন। ওই ইনজেকশন পুশের মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি নিস্তেজ হয়ে পরবর্তীতে ব্লাড যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার গর্ভের সন্তান প্রসব হয়ে যায় এবং মৃত। এরপর তড়িঘড়ি করে তাদেরকে রিলিজ দিয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।
এদিকে পম্পি দাসের ননদ জানান, রিলিজের সময় যেই প্রেসক্রিপশনে ইঞ্জেকশন লেখা হয় ওই প্রেসক্রিপশনটা না দিয়ে তাদের রিলিজ দেওয়াই তাদের সন্দেহ হয়। ভুক্তভোগী পরিবার এই অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এদিকে ঐ ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম মুঠোফোনে জানান, তিনি অসুস্থ থাকার ফলে বিষয়টি সম্পর্কে জানেননা। তবে, কারো দোষ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি অবহিত হয়ে ইতিমধ্যে একজন স্বাস্থ্য সহকারীকে সেখানে পাঠানোর কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
এদিকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবজাতক হারানো পিতা। তিনি অভিযোগ করেন তাদের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে।












