জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪

সুমন, পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুরের আলিনগর বাহাদুর ঘোনা এলাকা থেকে শর্টগান, চাইনিজ পিস্তল, গুলি ও চাঁদা সংগ্রহের তালিকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

৮ অক্টোবর বিকাল আনুমানিক ৩টায় জেলা পুলিশ সুপার জনাব মো: মাসুদ আলম বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা আলিনগরের বাহাদুর ঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ আলিনগর ক্যাম্পের টহল দল অংশগ্রহণ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জঙ্গল সলিমপুরের বিস্তৃত পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে অভিযান পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জিং। প্রতিকূল ভূপ্রকৃতি অতিক্রম করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থল শনাক্ত করে সতর্কতা ও কৌশলের সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাসেল (৩০) এর নামে পূর্বে ৩টি অস্ত্র মামলা রয়েছে, মোঃ মোরশেদ (৩৩) এর পূর্বে ২টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা রয়েছে, মোঃ বাবু (৩২) ও মোঃ সাব্বির (৩২) তারা চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বিভিন্ন সমাজে বসবাস করছিলেন।

অভিযানে উদ্ধারকৃত আলামত: ১টি শর্টগান, ১টি চাইনিজ পিস্তল, ৯টি সীসা বুলেট, ৬টি কার্তুজ বুলেট, ১টি টেডা, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক ও চাঁদা সংগ্রহের তালিকা সংবলিত ০১টি খাতা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪

09 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com