দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির অভিষেক ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : রাউজানের ১০৮ নম্বর দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির অভিষেক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ডা. অমিত কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ও সদস্য সচিব শুকলা আচার্য্যের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহসভাপতি তপন কান্তি বড়ুয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব দোলন বড়ুয়া, কমিটির সদস্য কল্লোল বড়ুয়া, সুমী বড়ুয়া, রবি কান্তি বড়ুয়া, সীমা বড়ুয়া, লক্ষ্মী নাথ, বাপ্পী বড়ুয়া ও বিউটি আক্তার উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সদস্য জিতুশ্রী বড়ুয়া, ঝুনু সেন, সুমিতা বড়ুয়া ও জেসমিন আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক ঝুনু সেন ও সুমিতা বড়ুয়া। বিদ্যালয়ের কর্মচারী টিটু বড়ুয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মা সমাবেশে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার বিপুলসংখ্যক মা ও অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আরাধ্যা বড়ুয়া ও মনীষা নাথকে বিশেষভাবে উল্লেখ করা হয়। তাদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

নবগঠিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা। অনুষ্ঠানে শিক্ষক, কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির অভিষেক ও মা সমাবেশ

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com