
সুমন পল্লব, হাটহাজারী( চট্টগ্রাম) : বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের মেধা ও শ্রম কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে যুবকেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। জাতীয় যুব দিবস উপলক্ষে চট্টগ্রামে হাটহাজারীতে ভার্চুয়ালে প্রধান অতিথি বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর: মো হেলাল উদ্দীন এসব কথা বলেন।
রবিবারে সকালে দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে র্র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল আল মুমিন এর সভাপত্বিতে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোরশেদ, যুব প্রতিনিধি মনিরুল আলম জনি, কামাল পাড়া যুব সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও শ্রেষ্ঠ যুব সংগঠন ও সংগঠককে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
এতে শ্রেষ্ঠ সংগঠন কামাল পাড়া যুব সংঘ, শ্রেষ্ঠ সংগঠক তারেক মাসুদ।












