
বোয়ালখালী প্রতিনিধি : মাইজভান্ডারি ত্বরিকার মহান প্রবর্তক হুজুর গাউসুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) এর দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে হাওলা দরবার শরিফ জিয়ারত করেছেন খোলাফায়ে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) কাফেলা’।
শনিবার দুপুরে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর ব্যবস্হাপনায় উপজেলার হাওলা দরবার শরিফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কদ্দুস আকবরীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারীর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ ডা; হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী।
এতে গাউছে হাওলাপুরী দরবার, আমির ভান্ডার দরবার , চরণদ্বীপ দরবার , আহল্লা দরবার, ফরহাদাবাদ দরবার, সাতগাছিয়া দরবার , সাতবাড়িয়া হাফেজ নগর দরবার , কাঞ্চন নগর রাহমানিয়া দরবার , ইয়াকুব ভান্ডার দরবার, হালিশহর রেজিভিয়া দরবার, আমিন ভান্ডার দরবার ও মাওলানা ইউসুফ আলী শাহ (র:) আওলাদগনসহ খোলাফা এ গাউসুল আজম মাইজভান্ডারী দরবারের আওলাদগন, উপস্থিত ছিলেন।
এর আগে ছদারতে কাফেলাটি বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে গাউসুল আযম মাইজভান্ডারির প্রথম ও প্রধান খলিফা আয়নায়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর মাজার শরীফ জেয়ারত করেন।
এসময় চরণদ্বীপ দরবার শরীফের আওলাদদের যৌথ উদ্দ্যেগে চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে ‘মাইজভান্ডারি মাহফিল’ অনুষ্ঠিত হয়।
এতে মেহমান হিসেবে তাশরিফ আনেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.), সাজ্জাদানশীন-এ দরবারে গাউসুল আযম মাইজভান্ডারী শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.), শাহজাদা সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)। মাহফিলে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী।
এসময় চরণদ্বীপ দরবার শরীফের আওলাদ শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী,
শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া (ফারুক), শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী (আকিব), সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, হাওলা দরবার শরীফের আওলাদ মনিরুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব এস এম মোদাচ্ছের,ডা: মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি ও আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।












