
সুমন পল্লব, হাটহাজারী : হাটহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে আদর্শ গ্রামে মন্দীরের সড়কটি সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হাটহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় সড়কের সংস্কারের কাজ শুরু করা হয়। এর আগে বুধবার দৈনিক সঠিক খবরের “হাটহাজারীতে মন্দীরের সড়কটি দেখার কেউ নাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের।
প্রতিবেদককে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সরেজমিন প্রতিবেদনের মাধ্যমে তুলে আনায় ধন্যবাদ জানিয়ে পৌর প্রশাসক বলেন, সড়কটি প্রকল্পে আওয়তায় আনা হয়েছে। আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে।তৎকালীন পৌর কর্তৃপক্ষে নিকট সংস্কারে জন্য কয়েকবার আবেদন করা হয়েছিল। কাজটি এড না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়।প্রতিবেদন দেখেই সড়কটি চলাচল উপযোগী করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।












