
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে দমদমা বিবেকানন্দ বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মীয় উপাসক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বাবু মাখন লাল বড়ুয়ার সহধর্মিণী প্রয়াতা রত্না বড়ুয়ার নির্বাণ কামনায় অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় মিরসরাই থানার দমদমা এলাকায় প্রয়াত রত্না বড়ুয়ার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দমদমা বিবেকানন্দ মহাথেরো সভাপতিত্ব করেন। এতে প্রিয়ানন্দ মহাস্থবিরসহ ভিক্ষু সংঘের সদস্যরা উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রয়াত রত্না বড়ুয়ার আত্মার সদগতি ও নির্বাণ লাভের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ভিক্ষু সংঘকে অষ্টপরিষ্কার দান ও সংঘদান করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।












