
সুমন পল্লব, হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে র্র্যালি, আলোচনা সভা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মোরশেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মেজবাহউদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহে-ই জাহান প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষর্থী মিডিয়াকর্মীবৃন্দ।
সভা শুরতে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় সহযোগীতা করেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভি ডিফেন্স।












