অটোরিকশা শৃঙ্খলায় আনছে সরকার: থাকছে কিউআর কোড, নির্দিষ্ট রুট ও ডিজিটালাইজেশন

সঠিক খবর ডেস্ক : সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনছে সরকার। লাখ লাখ মানুষের কর্মসংস্থান ঠিক রাখার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু থ্রি-হুইলার সংক্রান্ত নোটিশটি সংসদে উত্থাপন করে এই খাতের নানা সংকট তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক অটোরিকশা চলছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। তবে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার হলেও কেবল ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অবৈধ পয়েন্ট রয়েছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডে চাপের পাশাপাশি সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

এমপি রানু আরও উল্লেখ করেন, সস্তা লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। এ ছাড়া অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ ব্রেকের কারণে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ হাজার ১১িল জনের মধ্যে ১৩ দশমিক ৫৪ শতাংশই ছিল অটোরিকশা সংক্রান্ত। তবে এসব যানের ওপর বিপুল সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করায় এগুলো ঢালাওভাবে উচ্ছেদ না করে নীতিমালার মাধ্যমে সুশৃঙ্খল করার দাবি জানান তিনি।

সংসদ সদস্যের দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার অধীনে নেওয়া প্রধান পদক্ষেপগুলো হলো:

  • ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড: একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একাধিক গাড়ি চালানো বন্ধ করতে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড (QR Code) যুক্ত করা হবে।
  • নির্দিষ্ট রুট ও হাইওয়েতে নিষেধাজ্ঞা: এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেওয়া হবে। তবে মহাসড়ক বা প্রধান সড়কে এগুলো চলতে পারবে না।
  • নিরাপদ ব্যাটারি: ক্ষতিকর ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত দেওয়া হবে।
  • বিদ্যুৎ চুরি রোধ: রাজস্ব ক্ষতি কমাতে ও অবৈধ চার্জিং বন্ধে বিদ্যুৎ বিভাগ নজরদারি বাড়াবে।
  • প্রযুক্তিনির্ভর ট্রাফিক: ঢাকার ট্রাফিক সিগন্যালগুলোতে ইতোমধ্যেই এআই (AI) ভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভবিষ্যতেও প্রযুক্তির ব্যবহার জোরদার করা হবে।

Share this news as a Photo Card

অটোরিকশা শৃঙ্খলায় আনছে সরকার: থাকছে কিউআর কোড, নির্দিষ্ট রুট ও ডিজিটালাইজেশন

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com