গীতাধ্বনি’র মা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

অরুন নাথ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনষ্টিটিউট এর পরিচালক, বিশিষ্ট গবেষক প্রফেসর ড. উদিতি দত্ত বলেছেন, মা-বাবা হলো শিশুদের জীবনের প্রথম শিক্ষক। শিশু শিক্ষার্থীকে গড়ে তুলতে অভিভাবকদের নিজেকে আদর্শ হওয়া চাই। একাডেমিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্ম ও নীতি শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। নৈতিক মূল্যবোধ ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না।

শুক্রবার সকাল ১০ টায় বাগীশিক পরিচালিত আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে মা সম্মেলন, শিক্ষাসামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয় এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নব-নির্বাচিত ট্রাস্ট্রি রাজিব ধর তমালকে সংবর্ধনা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রিমন দাশ ও সমাজসেবক সুমী সাহা।

এতে গীতাপাঠ পরিচালনা করেন প্রশিক্ষক কণিকা চৌধুরী. চুমকি চৌধুরী, প্রিয়ন্তি দাশ, প্রাচী চৌধুরী, পাঁপড়ি রুদ্র, প্রেমা চৌধুরী ও আরাধ্যা দে। শেষে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও ব্যাগসহ বিভিন্ন ধরণের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, আন্দরকিল্লা মোড়ে প্রতিষ্ঠিত গীতাধ্বনিতে প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২টা এবং শনিবার ৯ টা থেকে ১১ টা তিন ব্যাচে শিক্ষার্থীদের গীতা ও নৈতিক শিক্ষা দেওয়া হয়।

Share this news as a Photo Card

গীতাধ্বনি'র মা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com