
সঠিক খবর ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী কৃষিপণ্য সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থা ও আইটি খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।












