
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাদরাসায় আলেমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।












