লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি পুকুর থেকে অরুণ জলদাস (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মজুমদারপাড়া কালী মন্দির সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত অরুণ জলদাস ওই এলাকার পরশুরাম জলদাসের ছেলে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্নান করতে নেমে পানিতে ডুবে অরুণ জলদাসের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com