
সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন-নবি (স.) উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হাটহাজারীর কৃতি সন্তান জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি উপরোক্ত মন্তব্য করেন ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মুমিন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে অধ্যয়ন করার নির্দেশনা প্রদান করেন। অভিভাবকদের স্ব-স্ব সন্তানদের সুশিক্ষা ও নৈতিক গুণাবলী সম্পন্ন সু-নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে বইয়ের প্রতি মনোনিবেশ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান। অভিভাবকমন্ডলী দীর্ঘক্ষণ বিদ্যালয়ের অনুষ্ঠানে সময় দেওয়ায় প্রধান অতিথি তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা বি.এন.পির যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ রিয়াদ প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।












