হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিউজের জেরে অবশেষে তদন্ত কমিটি গঠন

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতি নিয়ে অনলাইন পোর্টালে সঠিক খবরসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অবশেষে তদন্ত কমিটি গঠন হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারির দশ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ করা হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি, একই দপ্তরের সহকারী পরিচালক (ডেন্টাল) ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনকে সদস্য সচিব ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ তৌহিদুল আলমকে সদস্য করে তিনজন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, “হাটহাজারীতে রাতের আঁধারে হাসপাতালের মালামাল বিক্রি”, স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে, সরকারি চাকরির পাশাপাশি জড়িত ধর্মীয় সংগঠনে, স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অ্যাম্বুলেন্স চালক যখন টিএসও’র গাড়ির সিটে, হুকুম পালন করেন কর্তার-চালক আরমান, অভিযোগ অস্বীকার কর্মকর্তার, নিয়ম নেই-সিভিল সার্জন শিরোনামে চলতি মাসের ৯ তারিখ থেকে সঠিক খবর সহ জাতীয় ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত নিউজ সমূহ বিভাগীয় পরিচালকের দৃষ্টিগোচর হলে তদন্ত কমিটি গঠন করেন।

এদিকে সম্প্রতি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং একাধিক অনলাইন নিউজ পোর্টালে “নামমাত্র মূল্যে টেস্টের ব্যবস্থা থাকলেও রোগীদের পাঠিয়ে দেয়া বেসরকারি ল্যাবে” শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

Share this news as a Photo Card

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিউজের জেরে অবশেষে তদন্ত কমিটি গঠন

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com