আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন : বিনয় বড়ুয়া

সঠিক খবর ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের জন্য বিনয় বড়ুয়াকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিনয় বড়ুয়া। জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মৌলানা আলী হায়দার। জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন ঝন্টু বড়ুয়া। আর প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে অফিস আদেশের অনুসরণীয় অংশে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এ অনুমোদনের ফলে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এডহক কমিটি দায়িত্ব পালন করবে।

Share this news as a Photo Card

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন : বিনয় বড়ুয়া

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com