চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর

সঠিক খবর ডেস্ক : সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায় ২৫ আগস্ট থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

Share this news as a Photo Card

চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com