
সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) : বিয়ের ৬০ দিনের মধ্যেই সাদিয়া ইসলাম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী।
নিহত গৃহবধূ সাদিয়া ইসলাম মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা। তিনি রাউজান উপজেলার গহিরা এলাকার এক ব্যক্তির স্ত্রী বলে জানা গেছে।
নিহত সাদিয়া বোন জানান,সাদিয়া এর পূর্বে এক বিয়ে হয়েছে।স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ডির্ভোস হয়।পরবর্তীতে গহিরা আসিফ নামে এক ব্যাক্তির সাথে বিয়ে হয়।স্বামী প্রবাসে থাকে। কয়েকদিন পূর্বে সাদিয়ায় সাথে কথা হয়। সেই কষ্টের কথা বললে আমি তাকে সান্তনা দিয়ে বলি আগামী শুক্রবারে আসব বলেছিলাম,কিন্তু সেই সময়টা দিল না বোনে।
জানা যায়, হাটহাজারী পৌরসভার ফটিকা ৬নং ওয়ার্ড হাবিব ভিলার নিচ তলায় গত ৩১ আগস্ট ভাড়া বাসা হিসেবে উঠেন এই দম্পতি। স্বামী চট্টগ্রাম নগরীতে চাকরি করেন। আজ সোমবার দুপুরে স্বামী ফোন করে স্ত্রী কে না পেয়ে ভবনের মালিক কে ফোন করে খবর নেন। তখন বাসার মালিক অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন গৃহবধূ ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর স্বামীকে ফোন করে বাসার মালিক জানায়। তারপর মডেল থানায় জানালে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ গেছেন। বিস্তারিত পরে জানা যাবে।












