মার্কস অল রাউন্ডারের সেরা পাঁচে দেবলীনা বড়ুয়া

রতন বড়ুয়া, চট্টগ্রামঃ সংস্কৃতি চর্চার কোলঘেঁষে বেড়ে ওঠা এক প্রতিভাবান মুখ দেবলীনা বড়ুয়া। পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে এক অনন্য সাফল্যের নজির গড়েছে সে।

দেশজুড়ে আয়োজিত জনপ্রিয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর মিডল স্কুল গ্রুপে বাংলাদেশ থেকে সেরা পাঁচ প্রতিযোগীর একজন হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে দেবলীনা।

পারিবারিক সূত্রে সংগীতের আবহেই তার শৈশব কেটেছে। গানের সুর ও ছন্দের পাশাপাশি বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, সৃজনশীলতা এবং বহুমুখী প্রতিভার নানা বিচার পর্বে নিজেকে প্রমাণ করে এই গৌরব অর্জন করেছে সে। দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই মেধার স্বীকৃতি কেবল তার পরিবার নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক আনন্দের সংবাদ।

দেবলীনার এই সাফল্যের পেছনে রয়েছে তার নিজস্ব একাগ্রতা, নিয়মিত চর্চা এবং পরিবারের নিরবচ্ছিন্ন উৎসাহ। বাবা জনি বড়ুয়া সংগীত জগতের উজ্জল তারকা এবং চ্যানেল আই তারকা আর মা পুরবী বড়ুয়া শিক্ষিকা। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েও একাডেমিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে কীভাবে সমান্তরালভাবে এগিয়ে যাওয়া যায়, দেবলীনা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তার এই অসাধারণ অর্জনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতের দিনগুলোতে দেবলীনা বড়ুয়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা সবার ।

Share this news as a Photo Card

মার্কস অল রাউন্ডারের সেরা পাঁচে দেবলীনা বড়ুয়া

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com