
নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গ্রামের অশোক বড়ুয়ার একমাত্র কন্যা বিনতা বড়ুয়া উচ্চশিক্ষার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেছেন।
বিনতা বড়ুয়া দক্ষিণ কোরিয়ার Seojeong University-তে বিএসসি (BSc) প্রোগ্রামে Computer Technology Management বিষয়ে পড়াশোনা করবেন। উচ্চশিক্ষার জন্য তিনি ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টা ১০ মিনিটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
বিনতা বড়ুয়া রাউজানের আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গ্রামের বাসিন্দা অশোক বড়ুয়া ও লাভলী বড়ুয়ার একমাত্র কন্যা। তাঁর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বিনতা বড়ুয়ার সফল শিক্ষাজীবন, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।












