
সুমন পল্লব, হাটহাজারী( চট্টগ্রাম )প্রতিনিধি : ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ দেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে,হাটহাজারী ও বায়োজিদে এলাকায় হিন্দু বৌদ্ধ ও অন্য ধর্মাবলম্বীদের উপর অন্যায় ভাবে ক্ষতি যে করার চেস্টা করবে, তাকে আইনের মধ্যেমে কঠোরভাবে দমন করা হবে ।গত বছর আনন্দের সহিত দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এবছরে একেইভাবে হবে। কোন গুজবে কান দেবেন না।হাটহাজারী হচ্ছে শান্তি ,সৌহার্দ্য পূর্ণ ও ভালবাসার এলাকা। এখানে আমরা সবাই মিলে মিশে থাকি।পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ও আমাদের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি পুজা মন্ডপে থাকব।শারদীয় দুর্গাপূজা ও প্রবরনা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় জিআর চাল বিতরণ কালে ভূমি ও পার্বত্য চট্টগ্রামে বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো: হেলাল উদ্দীন এই সব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা সহ:কমিশনার (ভূৃমি) শাহেদ আরমান,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোরশেদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক নাথ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রোগ্রাম অংশ গ্রহন করেন।












