হাটহাজারীতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালক নূর নবীর

সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাপায় নূর নবী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে হাটহাজারী-রাঙামাটি মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর নবীর বাড়ি নোয়াখালী জেলায়। তিনি হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ফার্মে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে কলাবাগান এলাকায় ভ্যানগাড়িটি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাকের (চট্ট মেট্রো-ট ১২-১৪৮১) চাপায় পড়েন চালক নূর নবী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালককে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মালিক মো. ওবাইদ বলেন, “নূর নবী আমার ফার্মে চাকরি করতেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর তিনি ভ্যানগাড়ি নিয়ে বের হন। পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই।”

রাউজান হাইওয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালককে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

Share this news as a Photo Card

হাটহাজারীতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালক নূর নবীর

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com