রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দোলন বড়ুয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা, বৌদ্ধ সমাজের তরুণ সংগঠক ও ‘সঠিক খবর’ পত্রিকার সম্পাদক বাবু দোলন বড়ুয়া।

এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দোলন বড়ুয়ার এক ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বলেন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নেতা, মজলুম জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর স্নেহভাজন হিসেবে দোলন বড়ুয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

রাউজান উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ এ কমিটিতে তাকে সদস্য মনোনীত করায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি দোলন বড়ুয়ার নতুন দায়িত্বে সফলতা কামনা করে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দোলন বড়ুয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com