
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড, কাচারি সড়কে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৬টি মামলায় ৪৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান,বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পৌরসভা থেকে বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা করানো ও অবৈধ সিএনজি পার্কিং না করার জন্য সচেতনতামূলক সাইনবোর্ড দেয়া হয়েছে। সম্মানিত নাগরিকদের বাসস্ট্যান্ডের মোডে নিষেধাজ্ঞা দেওয়া স্থানে দাঁড়িয়ে থাকা বা উঠানামা না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার টিম মোবাইল কোর্ট এ সহযোগিতা করেন।












