
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই অভিযান পরিচালিত হয়।
বুধবার সকালে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী।
অভিযানে কালে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর সহযোগিতা করেন। হালদা নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২হাজার মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৯০হাজার টাকা হবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী বলেন,নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প সহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে।
হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জাল গুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হালদা অস্থায়ী ক্যাম্পের এএস আই রমজান আলী ও তার সংীয় ফোর্স।












